এবি

ভোলায় হঠাৎ ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন

বরিশাল জার্নাল ডেস্ক ভোলায় হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে অন্তত অর্ধশতাধিক ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ ভেঙে গেছে। উপড়ে পড়েছে বহু গাছপালা ও বিদ্যুতের খুঁটি। এতে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং সড়ক যোগাযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার (২৩ মে) দুপুর ১২টার পর সদর উপজেলার ইলিশা ইউনিয়নে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল […]

ভোলায় হঠাৎ ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন Read More »

বিএনপি গণভোটের রায়কে অস্বীকার করেছে : গোলাম পরওয়ার

বরিশাল জার্নাল ডেস্ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটের পক্ষে ভোট চেয়েছে। এখন ‎সরকার গঠন করে পাল্টি দিয়ে সংসদে দাঁড়িয়ে গণভোটের বিরুদ্ধে কথা বলছে। তারা গণভোটের রায়কে অস্বীকার করছে। ‎শনিবার (২৩ মে) দুপুরে পিরোজপুরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান

বিএনপি গণভোটের রায়কে অস্বীকার করেছে : গোলাম পরওয়ার Read More »

পুত্রসন্তানের বাবা হলেন আশরাফুল

বরিশাল জার্নাল ডেস্ক বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ঘরে এসেছে নতুন অতিথি। আবারও পুত্রসন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই সুখবরটি জানিয়েছেন আশরাফুল। ফেসবুক পোস্টে আশরাফুল জানান, রাত ১০টা ৩৫ মিনিটে তাঁর পরিবারে আরেকটি পুত্রসন্তানের জন্ম হয়েছে। এটি তাঁর তৃতীয় সন্তান। এর আগে এক কন্যাসন্তান ও এক

পুত্রসন্তানের বাবা হলেন আশরাফুল Read More »

উদ্বোধনের আগেই বন্ধ বরিশাল শিল্পমেলা

বরিশাল জার্নাল ডেস্ক উদ্বোধনের দিনেই বন্ধ হয়ে গেল মাসব্যাপী বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা। উচ্চ আদালতের নির্দেশে বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ মেলা স্থায়ীভাবে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন ও আয়োজক সংস্থাকে। শুক্রবার (২২ মে) বিকেলে মেলার উদ্বোধনের কথা থাকলেও শেষ মুহূর্তে আদালতের আদেশ পৌঁছালে তা আর সম্ভব হয়নি। পরে মেলা কার্যক্রম

উদ্বোধনের আগেই বন্ধ বরিশাল শিল্পমেলা Read More »

আ.লীগের নেতার মেয়ের সঙ্গে ছাত্রদল নেতার বিয়ে, অতিথি জামায়াতের এমপি

বরিশাল জার্নাল ডেস্ক ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন আ.লীগের নেতার মেয়ের সঙ্গে ছাত্রদল নেতার বিয়ে। অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রামে অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। জানা গেছে, কালীগঞ্জ উপজেলার

আ.লীগের নেতার মেয়ের সঙ্গে ছাত্রদল নেতার বিয়ে, অতিথি জামায়াতের এমপি Read More »

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন চরফ্যাশনের নারী উদ্যোক্তা

চরফ্যাশন প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ব্যবসা প্রতিষ্ঠান সচল রাখাসহ জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছেন  স্বর্ণ পদক প্রাপ্ত নারী উদ্যোক্তা পিংকি বেগম। শুক্রবার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ওই উদ্যোক্তা নারীর নিজ খামার বাড়িতে সংবাদকর্মীদের কাছে এ আবেদন জানান। ২০১৬ সাল থেকে তিনি হাঁস,মুরগী, মাছ ও গরু ছাগল ভেড়া লালন পালন করে প্রয়োজন গ্রুপ নামের একটি

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন চরফ্যাশনের নারী উদ্যোক্তা Read More »

বরিশালে গোপন বৈঠক থেকে আ.লীগের ১০ কর্মী গ্রেফতার

বরিশাল জার্নাল ডেস্ক সরকারবিরোধী গোপন বৈঠকের সময় বরিশালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় পালিয়ে গেছে আরও ৪০-৫০ জন। শুক্রবার ভোরে নগরীর ব্রজমোহন কলেজসংলগ্ন মধু মিয়ার পুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ইমন ভুইঞা, রাতুল খান, জাকারিয়া মীর, আমিনুল ইসলাম ইমরান, মো. ইব্রাহীম, রিয়াদ খান, তানভীর

বরিশালে গোপন বৈঠক থেকে আ.লীগের ১০ কর্মী গ্রেফতার Read More »

সীমান্তে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

বরিশাল জার্নাল ডেস্ক আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার (২২ মে) বিকেলে দহগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনবিঘা করিডোর সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সীমান্তে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা Read More »

মোদীকে ‘সাপুড়ে’ বানিয়ে নরওয়ের শীর্ষ দৈনিকে কার্টুন, ভারতে বিতর্কের ঝড়

বরিশাল জার্নাল ডেস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়ে সফরকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। শীর্ষ নরওয়েজিয়ান দৈনিক আফতেনপোস্টেন মোদীকে ‘সাপুড়ে’ হিসেবে দেখিয়ে একটি কার্টুন প্রকাশ করার পর ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভারতীয় এটিকে ‘বর্ণবাদী’ ও ‘ভারতবিদ্বেষী স্টেরিওটাইপ’ বলে আখ্যা দিচ্ছেন। জানা গেছে, মোদীর নরওয়ে সফরের সময়ই কার্টুনটি প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের

মোদীকে ‘সাপুড়ে’ বানিয়ে নরওয়ের শীর্ষ দৈনিকে কার্টুন, ভারতে বিতর্কের ঝড় Read More »

আর কোনো ফ্যাসিবাদ কায়েম হোক জনগণ তা চায় না : এ্যাডভোকেট হেলাল

বরিশাল জার্নাল ডেস্ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ বা ফ্যাসিবাদ কায়েম হোক জনগণ তা চায় না। তাই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

আর কোনো ফ্যাসিবাদ কায়েম হোক জনগণ তা চায় না : এ্যাডভোকেট হেলাল Read More »

Scroll to Top