বরিশাল জার্নাল ডেস্ক
সরকারবিরোধী গোপন বৈঠকের সময় বরিশালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় পালিয়ে গেছে আরও ৪০-৫০ জন।
শুক্রবার ভোরে নগরীর ব্রজমোহন কলেজসংলগ্ন মধু মিয়ার পুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ইমন ভুইঞা, রাতুল খান, জাকারিয়া মীর, আমিনুল ইসলাম ইমরান, মো. ইব্রাহীম, রিয়াদ খান, তানভীর ইসলাম, মো. রায়হান, মোরসালিন ও রবিউল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেছেন, সরকারবিরোধী ও নাশকতা পরিচালনার জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মধু মিয়ার পুল এলাকায় জড়ো হয়ে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে অভিযান পরিচালনা করলে ১০ জনকে গ্রেফতার করা হলেও ৪০-৫০ জনের মতো পালিয়ে গেছেন।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি রাম দা, আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। বিচারক গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করেছেন। পলাতকদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
যুগান্তর




