এবি

মুলাদীর ছয় ইউনিয়নে ৩ দিন ধরে নেই বিদ্যুৎ, ভোগান্তিতে লাখো মানুষ

বরিশাল জার্নাল ডেস্ক বরিশালের মুলাদীতে তিন দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে উপজেলার ছয় ইউনিয়নের প্রায় দুই লাখেরও বেশি মানুষ। পবিত্র ঈদুল আজহার মধ্যে এ ধরনের বিদ্যুৎ বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। বুধবার (২৭ মে) সকাল ৯টা থেকে শুক্রবার (২৯ মে) সকাল ১০টা পর্যন্ত উপজেলার সফিপুর, বাটামারা, নাজিরপুর, গাছুয়া, চরকালেখান ও মুলাদী সদর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ […]

মুলাদীর ছয় ইউনিয়নে ৩ দিন ধরে নেই বিদ্যুৎ, ভোগান্তিতে লাখো মানুষ Read More »

৬০ দিনের যুদ্ধবিরতির রূপরেখায় সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

বরিশাল জার্নাল ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়াতে এবং চলমান যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করতে উভয় দেশ একটি প্রাথমিক সমঝোতা স্মারকে (এমওইউ) পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার মার্কিন সূত্রগুলো আল-জাজিরাকে জানিয়েছে, এই রূপরেখাটি (ফ্রেমওয়ার্ক) এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

৬০ দিনের যুদ্ধবিরতির রূপরেখায় সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান Read More »

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

ক্রীড়া ডেস্ক ব্রাজিল জাতীয় দলের আসন্ন প্রীতি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। একই সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চিকিৎসক রদ্রিগো লাসমার বৃহস্পতিবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এমআরআই স্ক্যানে নেইমারের ডান পায়ের কাফে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। এতে তাকে আরো দুই থেকে তিন

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার Read More »

কোরবানির গোশত গলায় আটকে দুই জেলায় ২ জনের মৃত্যু

বরিশাল জার্নাল ডেস্ক ঈদুল আজহার আনন্দের দিনেই দেশের দুই জেলায় পৃথক ঘটনায় কোরবানির গোশত গলায় আটকে ২ জনের মৃত্যু হয়েছে। জামালপুরের ইসলামপুর উপজেলায় কোরবানির গোশত খাওয়ার সময় গলায় আটকে ১৪ বছর বয়সী ইয়াসিন হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ইয়াসিন হোসেন ওই

কোরবানির গোশত গলায় আটকে দুই জেলায় ২ জনের মৃত্যু Read More »

ঈদের দাওয়াত দিতে গিয়ে যুবদল নেতার ঘুষিতে নাক ফাটল ছোট ভাইয়ের

(ছবি : অভিযুক্ত যুবদল নেতা তাউয়াব সরদার ও তার আহত ছোট ভাই আউয়াল সরদার ) বরিশাল জার্নাল ডেস্ক পটুয়াখালীর মহিপুরে কোরবানির দাওয়াত দিতে গিয়ে আপন ছোট ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা তাউয়াব সরদারের বিরুদ্ধে। হামলায় আহত ছোট ভাই আউয়াল সরদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১টার দিকে মহিপুর সদর ইউনিয়নের

ঈদের দাওয়াত দিতে গিয়ে যুবদল নেতার ঘুষিতে নাক ফাটল ছোট ভাইয়ের Read More »

মেসিকে অধিনায়ক করেই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, বাদ কাতার বিশ্বকাপজয়ী তারকা

ক্রীড়া ডেস্ক অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রধান কোচ লিওনেল স্কালোনির ঘোষিত এই স্কোয়াডে অনুমিতভাবেই অধিনায়কের দায়িত্বে থাকছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। এর মাধ্যমে রেকর্ড ষষ্ঠবারের মতো ফুটবল বিশ্বকাপে অংশ নিয়ে নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছেন

মেসিকে অধিনায়ক করেই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, বাদ কাতার বিশ্বকাপজয়ী তারকা Read More »

লেবাননে ইজরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত

বরিশাল জার্নাল ডেস্ক লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় একই পরিবারের চার বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন থেকে এই হামলা চালানো হয়। বৈরুতে বাংলাদেশের দূতাবাস সূত্রে জানা গেছে, আহতদের একজন পুরুষ, একজন নারী ও দুইজন শিশু। তাদের একজন ব্রাহ্মণবাড়িয়ার মো. মোমিন

লেবাননে ইজরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত Read More »

রাষ্ট্রের কল্যাণে সবাইকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে: অ্যাডভোকেট হেলাল

বরিশাল জার্নাল ডেস্ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ‘ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হচ্ছে ত্যাগ, সহমর্মিতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সবাইকে।’ বৃহস্পতিবার বরিশাল নগরীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা

রাষ্ট্রের কল্যাণে সবাইকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে: অ্যাডভোকেট হেলাল Read More »

ঈদের প্রথম দিনেই বরিশালের বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়

বরিশাল জার্নাল ডেস্ক ঈদুল আজহা উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকালে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পর পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগি করতে নগরীর বিভিন্ন বিনোদনস্থলে ছুটে আসেন মানুষ। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল থেকেই নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীর পাড়, বেলস পার্ক, প্লানেট ওয়ার্ল্ড, দুর্গাসাগর দিঘি, গুঠিয়া মসজিদ, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক

ঈদের প্রথম দিনেই বরিশালের বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড় Read More »

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বরিশাল জার্নাল ডেস্ক জওহরলাল নেহরু স্টেডিয়ামের বাইরে থেকে দেখে বুঝে ওঠার সুযোগ নেই ভেতরে কোনো টুর্নামেন্ট চলছে। স্টেডিয়ামের আশপাশে নেই কোনো প্রচার। নেই সমর্থকদের আনাগোনাও। গ্যালারি খাঁ খাঁ করছিল। গুটি কয়েকজন এসেছেন বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার ম্যাচ দেখতে। দর্শকহীন এমন ম্যাচে বাজে প্রদর্শনী ঋতুপর্ণা চাকমাদের। যদিও শুরুতেই গোল পেয়েছিল বাংলাদেশ। কিন্তু খেই হারিয়ে ফেলে তাড়াহুড়ো

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ Read More »

Scroll to Top