ঈদের প্রথম দিনেই বরিশালের বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়

বরিশাল জার্নাল ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সকালে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পর পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগি করতে নগরীর বিভিন্ন বিনোদনস্থলে ছুটে আসেন মানুষ।

ঈদের ছুটিতে কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা অবসর পেয়ে বরিশালের বিভিন্ন এলাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন অনেকে।

স্ত্রী ও সন্তানকে নিয়ে প্লানেট ওয়ার্ল্ডে ঘুরতে এসেছি। ছেলে খেলনা ঘোড়ায় চড়েছে, এখন প্লেনে উঠবে।
আমরা বেশ আনন্দ করছি। 

নগরীর আলেকান্দা এলাকার বাসিন্দা সুমাইয়া মুমু বলেন, ঈদের প্রথম দিনেই বেলস পার্কে ঘুরতে এসেছি। ভেবেছিলাম আগামীকাল থেকে বেশি ভিড় হবে, কিন্তু আজকেই অনেক মানুষ এসেছে। বন্ধুদের নিয়ে পরে নদীর পাড়েও যাব।

জনতা ব্যাংকের কর্মকর্তা কাইয়ুম হোসেন জানান, সকালে পশু কোরবানি দিয়ে দিনভর ব্যস্ততায় ছিলেন। সন্ধ্যায় সন্তানদের আবদারের কারণে কীর্তনখোলা নদীর পাড়ে ঘুরতে এসেছেন।

তিনি বলেন, ছোট ভাই-বোনও সঙ্গে এসেছে। এখানে নাশতা করে পরে প্লানেট ওয়ার্ল্ডে যাব। সেখানে বাচ্চাদের বিভিন্ন রাইডে তুলে বাসায় ফিরবো।

এদিকে ঈদকে কেন্দ্র করে নগরীর বিনোদনকেন্দ্রগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ ও র‌্যাব।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, প্রতিটি বিনোদনকেন্দ্রে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলা নিউজ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top