মুলাদী জামায়াতের রোকন সমাবেশ

 

বরিশাল জার্নাল ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা শাখার রোকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমীর মাওলানা মোঃ আবু ছালেহ’র সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি ডা. মাওলানা মোঃ মোর্শেদ আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার নায়েবে আমীর মাষ্টার মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল মালেক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোতালেব ও মু. আব্দুল্লাহ আহাদ, উপজেলা অফিস সম্পাদক মাওলানা মোঃ মাইন উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top