উজিরপুরে মা ইলিশ রক্ষার অভিযানে জেলে আটক, ৭ দিনের কারাদণ্ড

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে ইমরান খলিফা নামে এক মৌসুমী ইলিশ শিকারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও উজিরপুর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আটক ইমরান খলিফার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে।

মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে নদীতে অবৈধ ইলিশ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top