বাবুগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে দুই জেলের কারাদণ্ড

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই জেলেকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত অভিযানে প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ এবং দুই কেজি ইলিশ উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের মৃত আবদুল করিম হাওলাদারের ছেলে মো. মাসুম ঘরামী (৩৫) এবং একই গ্রামের মো. ইউনুস হাওলাদারের ছেলে মো. ফারুক (৩০)। মাসুমকে ১৫ দিনের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং ফারুককে সাত দিনের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার নেতৃত্বে পরিচালিত অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ. এফ. এম. নাজমুস সালেহীন এবং বাবুগঞ্জ থানা-পুলিশের সদস্যরা অংশ নেন। জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং উদ্ধার করা ইলিশ অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top