মনপুরায় শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রিকেট ‍টুর্নামেন্ট

মোঃ মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা (ভোলা) প্রতিনিধি : 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনপুরা উপজেলা শাখার উদ্যোগে আন্তঃক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন করা হয়। শনিবার (০৮ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে নয়টায় উপজেলার মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ আলাউদ্দিন ফরাজি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাজিরহাট ইউনিয়নের সেক্রেটারি মাওলানা শাহজাহান ,উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারি মহিবুল্লাহ ইলিয়াছ, বিশিষ্ট ব্যবসায়ী নোমান , ইসলামী ছাত্রশিবির মনপুরা উপজেলা সভাপতি মোঃ হাবিবুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ৪নং দক্ষিণ ইউনিয়ন ক্রিকেট একাদশ ও ১ নং মনপুরা ইউনিয়ন ক্রিকেট একাদশ। ম্যাচের জয়লাভ করেন ১ নং মনপুরা ইউনিয়ন ক্রিকেট একাদশ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top