গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মিলনমেলা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক মানবিক সংস্থা হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার রাতে সংস্থাটির ব্যাবস্থাপনা কমিটির সাথে উপদেষ্টামণ্ডলীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

এদিন রাত ৮টায় গৌরনদী বাসষ্ট্যান্ডের চড়ুই ভাঁতি বাংলা ও চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মিলনমেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা, নোভো কার্গো সার্ভিসেস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান দিনু, সংস্থার উপদেষ্টা আমেরিকা প্রবাসী কন্ঠশিল্পী এম. এ সোয়েব, ব্যবসায়ী ড. অশোক গুপ্ত, আমেরিকা প্রবাসী ব্যবসায়ী সৈয়দ বদরে আলম, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া, সংস্থার উপদেষ্টা এলজিইডির অবসরপ্রাপ্ত উপজেলা প্রকেীশলী ও এস. এম জাহিদ হাসান, দৈনিক দখিনের খবর পত্রিকার প্রধান সম্পাদক ও ডা. সমীর চাকলাদার, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোঃ মহিউদ্দিন বাদশা।

ভার্চুয়ালি যুক্ত হয়ে মিলনমেলা অনুষ্ঠানে নীতি নির্ধারনী বক্তব্য রাখেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হংকং প্রবাসী মানবাধিকার সংগঠক লায়ন দিদার সরদার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংস্থার সহসভাপতি মোঃ মাহমুদ হাসান মুহীদ শরীফ, সাধারণ সম্পাদক এস.এম মেহেদী হাসান মনির, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মনিরুজ্জামান মনির, কোষাধ্যক্ষ লায়ন এস.এম জুলফিকার, সহসাধারণ সম্পাদক মোঃ লিটন খান্, দপ্তর সম্পাদক এম. আলম, সহ সাংগঠনিক সম্পাদক সাহরিয়ার আদিত্য, সহ দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ মহিলা বিষয়ক সম্পাদক জয়ী হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মুরাদ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top