ভোলা সংবাদাতা : ভোলা চরফ্যাশন উপজেলার দুলার হাট থানা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা ও থানা পুলিশের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
১১জানুয়ারি, শনিবারের সভায় বক্তারা বলেন, ভোলা জেলায় নামে বেনামে বহু সাংবাদিক সংগঠন গড়ে উঠছে, যার দ্বারা মানুষ হয়রানির শিকার হচ্ছে। ভোলা জেলা চরফ্যাশন উপজেলার দুলার হাট থানায় এর ব্যতিক্রম। এখানে দুলার হাট প্রেসক্লাব ব্যতিত কোন সাংবাদিক সংগঠন নেই। দুলার হাট থানার সকল দুর্নীতি এবং অনিয়মের কথা তুলে ধরতে সকল সংবাদকর্মীদের উদাত্ত আহবান করা হয়েছে।
বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সংবাদ ও সাংবাদিকতা জিম্মিদশায় ছিলো, সেখান থেকে উত্তরণের পথ প্রশস্ত করতে হবে। তার জন্য সকল সাংবাদিকের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সাংবাদিক পরিচয়ে কোন অপকর্মে লিপ্ত হলে এমন অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অত্র প্রতিষ্ঠান থেকে বহিষ্কার এবং আইনের আওতায় বিচারের সমুক্ষ্মীন হতে হবে। সভায় বক্তব্য রাখেন সভাপতি মোঃ শাহাবুদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক একে এম গিয়াসউদ্দিন, মো: নাজিম,মো:মোস্তাফিজুর রহমান, মাহাতাবউদ্দিন মন্জু,মো:সিরাজুল ইসলাম,মো:বাবুল হোসেন প্রমুখ।
পরে দুলার হাট থানা অফিসার ইনচার্জ মো:আরিফ ইফতেখারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন সংবাদকর্মীরা।




