বরিশালে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলার উদ্যেগে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ২৯ সেপ্টেম্বর রবিবার বরিশাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের জেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল জব্বার, কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক কবির আহমেদ, বরিশাল অঞ্চল সহকারী পরিচালক মশিউর রহমান।

অধ্যাপক সাইফুল ইসলামের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা অর্থ সম্পাদক ইউসুফ,  ট্রেড ইউনিয়ন সম্পাদক আতিকুর রহমান মশিউরসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল জেলার সকল উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top