বাকেরগঞ্জে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

বাকেরগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ থানা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বাকেরগঞ্জ থানা মসজিদে সোমবার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়তে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম। সীরাত মাহফিলে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ পৌরসভা জামায়াতের আমির মোঃ নুরুল হক।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন, মানবতার মুক্তির জন্যই রাসূল সা.কে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছিলো। তার আদর্শ ধারণ করার মধ্যেই রয়েছে মানুষের আসল কল্যাণ ও মুক্তি। এর বাইরে পৃথিবীতে যত আদর্শ যুগে যুগে এসেছে কোনটিই সফলতার নিদর্শন স্থাপন করতে পারেনি।

তিনি বলেন, একমাত্র রাসুলের আদর্শ ধারণ করলেই দেশ হানাহানি ও দূর্নীতি মুক্ত হতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top