অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও ছেলে আটক

বরিশাল জার্নাল ডেস্ক

ভোলায় যৌথবাহিনীর অভিযানে দুটি আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন নান্নু (৬২) ও তার ছেলে মো. আরিফ (৩৩) কে আটক করা হয়েছে। শুক্রবার ভোররাতে শহরের আবহাওয়া অফিস এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান তাদের আটক করে।

এ সময় দু’টি আগ্নেয়াস্ত্র (দেশীয় পাইপগান), পাঁচটি রামদা, চারটি দা ও একটি শাবল উদ্ধার করা হয়সহ। আটককৃত নাসিরউদ্দিন নান্নু দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও শহরের আবহাওয়া অফিস রোডের বাসিন্দা মৃত ইসমাইল মিয়ার ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, নাসির উদ্দিন নান্নুর নেতৃত্বে একটি দুর্র্ধষ সন্ত্রাসী দল জনসাধারণকে জিম্মি করে বিভিন্ন এলাকায় জমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। তাই গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে শহরের আবহাওয়া অফিস রোডের মিয়াজী বাড়ি তল্লাশি করে নান্নু ও তার ছেলেকে আটক করা হয়।

এ সময় দু’টি আগ্নেয়াস্ত্র, পাঁচটি রামদা, চারটি দা ও একটি শাবল উদ্ধার করা হয়। আটককৃতদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top