পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরীর সদস্যরা বেশ কিছু পুরস্কার অর্জন করেছে।
সোমবার বরিশাল নগরীতে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ফুলকুঁড়িরা তিনটি ইভেন্টে পুরস্কার জিতেছে। এর মধ্যে ইউসুফ জুবায়ের ক্বিরাত প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান, আবদুল্লাহ আল ইসলাম জিহাদ আযান প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান এবং আইদিন আল আমান আবৃত্তি প্রতিযোগীতায় তৃতীয় স্থান অর্জন করেন।
ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক কৃষিবিদ নূরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী কমিশনার মোঃ ইব্রাহিম, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো লুতফুর রহমান। প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের সাবেক পরিচালক মো ফজলুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আলম।
পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন, ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরীর উপদেষ্টা ও পরিচালনা পর্ষদ।
প্রেসবিজ্ঞপ্তি




