নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর দিনব্যাপী শিশু কিশোর প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয় ।
ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক কৃষিবিদ নূরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী কমিশনার মোঃ ইব্রাহিম, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো লুতফুর রহমান। প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের সাবেক পরিচালক মো ফজলুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আলম।
প্রতিযোগীতা ও আলোচনা শেষে বিজয়ীদের মাঝো পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ।




