বাবুগঞ্জে সূচনা সংসদের সীরাত প্রতিযোগীতার বাছাই

নিজস্ব প্রতিবেদক

সূচনা সাংস্কৃতিক সংসদের মাসব্যাপী সিরাতুন্নবী (সা.) উদযাপন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগীতার বাছাইপর্ব ১৬ সেপ্টেম্বর সোমবার বাবুগঞ্জ উপজেলার চাদপাশা বায়লাখালী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন কণ্ঠশিল্পী সাইফুল ইসলাম সাঈফী। হাবিবুল্লাহর পরিচালনায় এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মো জাকির হোসেন, মাও দেলাওয়ার হোসেন , মো. আহসান উল্লাহ ও মো জালাল উদ্দিন।

মাসব্যাপী এই প্রতিযোগীতার উদ্বোধন হয়েছে গত শুক্রবার। আয়োজকরা জানিয়েছেন, বরিশাল জেলার ১০ টি উপজেলায় ১২ টি সাংস্কৃতিক সংগঠনের ব্যাবস্থাপনায় ৩ টি ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ৪ টি বিষয় (ক্বেরাত,হামদ/নাত, কবিতা আবৃত্তি, ও একক অভিনয়) নিয়ে ৪ টি গ্রুপে ১০ টি উপজেলা থেকে জেলা পর্যায় মোট ৪৮০ জন প্রতিযোগি অংশগ্রহণ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top