বরিশাল জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) নগরীর একটি মিলনায়তনে নবনির্বাচিত জেলা মজলিশে শূরার অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলার নবনির্বাচিত আমীর ড. এস. এম. মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের বরিশাল অঞ্চল টিম সদস্য ও বরিশাল জেলার সদ্য বিদায়ী আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

অধিবেশনে জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত ও মনোনীত মজলিশে শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে এবং কেন্দ্রীয় সংগঠনের অনুমোদন সাপেক্ষে জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে কয়েকজনকে মনোনীত করা হয়।

এতে জেলা নায়েবে আমীর হিসেবে মাস্টার আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি হিসেবে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এবং জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে মোঃ আজিজুর রহমান অলিদ, সহকারী অধ্যাপক সাইয়েদ আহমদ খাঁন ও অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন মনোনীত হয়েছেন।

এছাড়াও জেলা কর্মপরিষদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, অধ্যক্ষ মোশাররফ হোসাইন, হাফেজ মাওলানা কামরুল ইসলাম খাঁন, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মোঃ আযম খান, এম. সাইফুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুরুল হক সোহরাব, হাফেজ কাওছার হোসাইন, সহকারী অধ্যাপক মোঃ মাসউদুর রহমান, মাওলানা আবু ছালেহ ও সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আলম।

এছাড়াও মহিলা বিভাগীয় দায়িত্বশীলসহ বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীলদের অন্তর্ভুক্ত করে মোট ৪৫ সদস্যবিশিষ্ট বরিশাল জেলা কমিটি গঠন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top