গৌরনদীতে জামায়াতের কাছ থেকে ভ্যান উপহার পেল শাহ আলম

মোঃ সাইফুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার ৫ নম্বর নলচিড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কান্ডপাশা গ্রামের মোঃ শাহ আলম ভূঁইয়াকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি ভ্যান উপহার দেয়া হয়েছে।

শুক্রবার সকালে নলচিড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কান্ডপাশা গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে ভ্যানটি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নলচিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের কল্যাণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ভ্যানটি পেয়ে মোঃ শাহ আলম ভূঁইয়া কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।

স্থানীয়রা বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে একজন মানুষের পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনকেও উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নলচিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top