মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদরাসা

বরিশাল জার্নাল ডেস্ক

দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: নারী ও শিশুর অধিকার সুরক্ষায় সরকারের ১৮০ দিন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

ববি হাজ্জাজ বলেন, সব শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য। এটি বাস্তবায়নে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে ।

তিনি বলেন, শিশুদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

নারীর পরিচয় শুধু কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, সমাজে নারীর বহুমাত্রিক পরিচয় ও সক্ষমতাকে স্বীকৃতি দিতে হবে। গণতান্ত্রিক রাজনীতিতে শারীরিক শক্তির চেয়ে যোগ্যতা, অংশগ্রহণ ও জনগণের আস্থা বেশি গুরুত্বপূর্ণ। একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সমাজে সঠিক ও ইতিবাচক ন্যারেটিভ প্রতিষ্ঠা করা জরুরি

তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্যানিটারি সামগ্রী সরবরাহ এবং স্বাস্থ্য সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top