বাকেরগঞ্জে সহকর্মীদের নিয়ে সাংবাদিক মাসুমের জন্মদিন উদযাপন

সাইফুল ইসলাম, বাকেরগঞ্জ

সহকর্মীদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন দৈনিক আলোকিত বরিশাল এর বাকেরগন্জ উপজেলা প্রতিনিধি রাজিউর রহমান মাসুম। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় বাকেরগঞ্জ ফুড প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জের একঝাঁক গণমাধ্যমকর্মী।

​জন্মদিন উপলক্ষে সহকর্মীদের সাথে কেক কাটেন মাসুম এবং সকলকে মিষ্টিমুখ করান ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে রয়েছেন বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নয়া দিগন্তের প্রতিনিধি আতাউর রহমান রোমান, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি দানিসুর রহমান লিমন, দক্ষিণের কাগজের সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সমাচার প্রতিনিধি জাহিদুল ইসলাম মনির, ইনকিলাব প্রতিনিধি জাহিদুল ইসলাম, রেজাউল করিম (সময়ের বার্তা), মোঃ মোরশেদ (ভোরের অঙ্গীকার), বেল্লাল, ইসমাইল হোসেন হৃদয় (ঢাকা টুডে), নাজমুল হোসেন (দৈনিক জনসংবাদ ও বিডিনিউজ)।

উপস্থিত সাংবাদিকরা সহকর্মী রাজিউর রহমান মাসুমকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার ভবিষ্যত জীবনের জন্য কল্যাণ কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top