এবার মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট

বরিশাল জার্নাল ডেস্ক

সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে মোটরসাইকেলকেও এআইভিত্তিক নজরদারি ব্যবস্থার আওতায় আনছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ লক্ষ্যেই মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, বর্তমানে কিছু মোটরসাইকেল চালক পেছনের নম্বর প্লেটের তিনটি সংখ্যা আংশিক ঢেকে চলাচল করেন, যাতে এআই ক্যামেরা যানবাহন শনাক্ত করতে না পারে। এমন পরিস্থিতিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পেছনে থাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অনেক ঘটনাই স্বয়ংক্রিয় ক্যামেরায় সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয় না।

তাই মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে বিআরটিএ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে কয়েক দফা বৈঠক করেছে।

বিআরটিএর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত দেশে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে এই বিপুলসংখ্যক মোটরসাইকেলও এআইভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থার কার্যকর আওতায় আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top