শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা

বরিশাল জার্নাল ডেস্ক

নতুন সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অ্যাকশন ও নৃত্যদৃশ্য ধারণের সময় দুর্ঘটনায় তার হিপ টেন্ডন ছিঁড়ে গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ছয় সপ্তাহ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

জানা গেছে, দুর্ঘটনার পরপরই রাশমিকাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, আঘাত গুরুতর হওয়ায় আপাতত কোনো ধরনের শুটিং বা শারীরিক পরিশ্রম করা যাবে না। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তিনি আবার ক্যামেরার সামনে ফিরতে পারবেন।

দুর্ঘটনার সময় রাশমিকা একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এর মধ্যে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ ছবির শুটিং চলছিল। তবে ঠিক কোন ছবির শুটিংয়ের সময় তিনি আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।

চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের টেন্ডনের গুরুতর আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়। একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন চোট তুলনামূলক বিরল। তাই সম্পূর্ণ সুস্থ হতে তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এই দুর্ঘটনার কারণে রাশমিকার আসন্ন সব শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পরই তিনি অভিনয়ে ফিরবেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে বিয়ে করেন রাশমিকা মান্দানা। বর্তমানে স্বামীর সঙ্গে ‘রাণাবলী’ ছবিতে অভিনয় করছেন তিনি। এর আগে ‘ডিয়ার কমরেড’ ও ‘গীতা গোবিন্দম’সহ একাধিক ছবিতে এই জুটির অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top