আগৈলঝাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালের আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য শিলা ইসলাম (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিলা ইসলাম গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ও দুই কন্যাসন্তানের জননী ছিলেন। তার স্বামী শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। শিলা তার দ্বিতীয় স্ত্রী ছিলেন।

নিহতের বাবা আব্দুস সালাম হাওলাদারের অভিযোগ, কারণে-অকারণে তার মেয়েকে শারীরিক নির্যাতন করতেন মারুফ। ঘটনার দিন শুক্রবার বিকেলে সেরাল গ্রামের ভাড়া বাসায় অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে শিলা ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন।

পরে প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

এনপিবি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top