উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্র যাত্রা : কৃতি শিক্ষার্থীকে মোয়াজ্জেম হাওলাদারের শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যাওয়ার প্রাক্কালে কৃতি শিক্ষার্থী ইসরাত জাহান নিসাকে শুভেচ্ছা জানিয়েছেন কামারখালী ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার। মঙ্গলবার বিকেলে নিসার হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন তিনি।

নিসা বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের মধুকাঠি গ্রামের স্কুল শিক্ষক গোলাম কবীরের মেয়ে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতোকোত্তর শেষ করার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কেন্টাকিতে স্কলারশিপসহ পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন তিনি। চলতি মাসের শেষের দিকে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন হাওলাদার বলেন, কৃতি শিক্ষার্থীরা আমাদের দেশের সম্পদ। নিসার সাফল্যে তার পরিবারের পাশাপাশি দাড়িয়াল ইউনিয়নবাসী হিসেবে আমরাও গর্বিত। আশা করি, নিসা তার মেধা ও যোগ্যতা দিয়ে দেশের কল্যাণে ভুমিকা রাখবে। আমরা তার নিরাপদ যাত্রার জন্য দোয়া করি।

এ সময় উপস্থিত ছিলেন নিসার বাবা কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবীর। কামারখালী ইসলামী পাঠাগারের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম সিকদার, হাসিবুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা শহিদুল ইসলাম খান, জুয়েল হাওলাদার, অরুণ মল্লিক প্রমুখ।

এ সময় নিসার বাবা গোলাম কবীর তার মেয়ের নিরাপদ যাত্রা, সফলভাবে উচ্চশিক্ষা অর্জন ও সার্বিক কল্যাণের জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top