​বরিশালে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে জেলা জামায়াতের প্রস্তুতি সভা

বরিশাল জার্নাল ডেস্ক

আগামী ১৮ জুলাই শনিবার বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য বিভাগীয় ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল ও বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা ইউনিটের এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার। জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সঞ্চালনায় সভায় সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান ও ড. মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু মুনিম এবং অধ্যাপক মাসউদুর রহমান শিকদার।

​এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণের জেলা সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম, মাওলানা কাওসার হোসাইন, অধ্যাপক মোশাররফ হোসাইন, মো. সাইফুর রহমান, অ্যাডভোকেট আজম খান, মো. নুরুল হক সোহরাব এবং ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন। সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. সাইদ আহমদ ও জেলা সেক্রেটারি মো. আবদুল্লাহ।

​সভায় নেতৃবৃন্দ জানান, হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানের এই বিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সমাবেশে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ। এই ঐতিহাসিক সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

​সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী ১৮ জুলাই শনিবারের বিভাগীয় সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় আমীরের আগমন ও ১১ দলীয় ঐক্যের এই সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে জেলা জামায়াত ও তার সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সাধারণ মানুষের অধিকার আদায় এবং ১১ দলীয় ঐক্যের দাবিগুলো জনগণের সামনে তুলে ধরতে আন্দোলনের মাঠ শক্ত করার আহ্বান জানান তিনি।

​সভায় সমাবেশের দিন শৃঙ্খলা রক্ষা, প্রচার-প্রচারণা জোরদার করা এবং বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমন নির্বিঘ্ন করতে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়। জেলা আমিরের সমাপনী বক্তব্য ও বিশেষ দোয়ার মাধ্যমে প্রস্তুতি সভাটি সফলভাবে সমাপ্ত হয়।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top