মুলাদীতে মিলন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

মুলাদী প্রতিনিধি

মুলাদীর নাজিরপুর ইউনিয়নের বাণী মদন গ্রামে মোঃ মিলনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্থানীয় জয় বাংলা বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ মে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মিলনের উপর হামলা হয়। সে মারাত্মকভাবে আহত হয় ঢাকা মেডিকেলের আইসিইউতে থাকার পরে ২৬ দিন পরে গত বৃহস্পতিবার তিনি মারা যান। এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল চারটায় জয় বাংলা বাজারে মানববন্ধন ও মিছিল করে স্থানীয়রা।

এই মিছিলে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করে। মো: মিলন বাণী মদন গ্রামের মৃত মো: রহিমের পুত্র। তার দেড় বছরের একটি শিশু সন্তান রয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় গত ৩ জুন দায়েরকৃত মামলায় আবু তাহের, রোমান, রনি, রাব্বি, আব্দুর রহামন, জুবায়ের, সোহেল, সিয়ামসহ অজ্ঞাতনাম ৮-৯ জনকে আসামী করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top