বরিশাল জার্নাল ডেস্ক
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য মাদকবিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাললে বরিশাল নগরীর টাউন হল চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে সদর রোড, বান্দ রোড, সি এন্ড বি রোডসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
যুব বিভাগের সভাপতি মোহাম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। একটি সুস্থ, সুন্দর ও নৈতিক সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
তিনি আরও বলেন, খেলাধুলা, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করতে হবে। এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যুব বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট কাওসার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার, কোতোয়ালি দক্ষিন থানা সভাপতি আবু বকর সিদ্দিক, কোতোয়ালি উত্তর থানা সভাপতি সৈয়দ মোহাব্বত উল্লাহ মাহেত, বিমানবন্দর থানা সভাপতি মো. শাহজালাল, সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান, কোতোয়ালি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য বায়জীদ বোস্তামী, আব্দুস সত্তার খান প্রমূখ নেতৃবৃন্দ।
র্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর নেতৃবৃন্দ, যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীলবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।




