প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজছাত্রের আত্মহনন

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে এবায়দুল ইসলাম রাইয়ান এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন।

বুধবার (২৪ জুন) রাত ৩টার পর নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় সোনামদ্দিন সড়কের ‘রাগ’ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতের চাচা বাবুল খাঁ জানান, রাইয়ানের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত চার-পাঁচ দিন ধরে রাইয়ানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সেই মেয়ে।

তিনি জানান, রাইয়ানের মা অসুস্থ।

তিনি বুধবার রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। তখন প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলেন রাইয়ান। এরপর তাকে ভিডিও কলে রেখেই রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ফ্যানের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

তিনি আরো জানান, রাইয়ান যখন গলায় ফাঁস নেন তখন তার প্রেমিকা বিষয়টি অন্য বন্ধুদের জানান।

রাতে তারা রাইয়ানের বাসায় ছুটে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করলেও মা গভীর ঘুমে থাকায় তাৎক্ষণিক দরজা খোলেননি। রাত পৌনে ৪টার দিকে তার মা সজাগ হয়ে দরজা খোলেন এবং রাইয়ানকে উদ্ধার করে মোটরসাইকেল যোগে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় বন্ধুরা। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কালের কণ্ঠ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top