বরিশাল জার্নাল ডেস্ক
আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে বাকেরগঞ্জের দাড়িয়ালে রক্তদাতা সংবর্ধনা ও পুরষ্কার বিতরণীর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ।
রবিবার স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাড়িয়াল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন খান, সেক্রেটারি মাষ্টার মোঃ জহিরুল ইসলাম সিকদার ও উপজেলা জামায়াতের অফিস সম্পাদক হাছিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিভাগের ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক ও সেক্রেটারী ইমরান হোসাইন।

অনুষ্ঠানে নিয়মিত রক্তদাতা যুবকদের পুরস্কৃত করা হয়। আলোচনা শেষে ১০ জন সেরা রক্তদাতার হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি




