আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মুফতি আমীর হামজা

বরিশাল জার্নাল ডেস্ক

সিরাজগঞ্জ সদর ও চৌহালী আমলি আদালতে দুই মানহানি মামলায় জামিন পেয়েছেন মুফতি আমীর হামজা। রোববার দুপুরে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি।

আদালতের এপিপি ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে ২ এপ্রিল আমীর হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওই দিনই আদালত আমীর হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। এদিন আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরে ২৭ এপ্রিল এই মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পান তিনি।

আপরদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মানহানি মামলায় জামিন দেন সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৬ জানুয়ারি একটি ইসলামি ওয়াজ মাহফিলে মুফতি আমীর হামজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান বাদী হয়ে চলতি বছরের ২০ জানুয়ারি আমীর হামজার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top