বরিশাল জার্নাল ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ব্যবসায়ী বিভাগের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী বৃহস্পতিবার (১১জুন) নগরীর সেঞ্চুরি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
ব্যবসায়ী বিভাগের সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।




