মেহেন্দিগঞ্জে জামায়াত নেতার মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ পৌরসভার নায়েবে আমীর সাইফুল্লাহ আল মাহমুদ ও শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানার সহ-সভাপতি মোহাম্মদ আলী’র মমতাময়ী মা রওশন আরা বেগম বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তিনি ৬ পুত্র ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় বাজিৎখা গ্রামে মরহুমার নিজ বাড়িতে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে ইমামতি করেন মরহুমার বড় ছেলে সাইফুল্লাহ আল মাহমুদ।

জানাযা নামাজে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ শফিকুল ইসলাম, মেহেন্দিগঞ্জ পৌর আমীর মাওলানা আমানুল্লাহ বাকের, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি মোঃ সেলিম সিকদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি নূরে রাব্বী নাঈম, উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ আহমেদ ও মেহেন্দিগঞ্জ পৌর সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও মরহুমার পরিবারের সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী জানাযা নামাজে অংশগ্রহণ করেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top