বরিশাল জার্নাল ডেস্ক
বরিশাল নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নগরীর বান্দ রোড ও কেডিসি এলাকায় এ অভিযান পরিচালনা করে বরিশাল সিটি করপোরেশন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
বরিশাল সিটি করপোরেশনের প্রেস সচিব সাকলাইন মোস্তাক জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে ফুটপাত দখল করায় সেটি উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামান উল্লেখ করেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আগামীর সময়




