ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল জার্নাল ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগরীর পূর্ব বগুড়া রোডে ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ব্যাংকটির গ্রাহকরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। এ সময় তারা চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবি জানান।

বক্তারা উল্লেখ করেন, ইসলামী ব্যাংকে দেশের প্রায় তিন কোটি গ্রাহকের আমানত গচ্ছিত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, চেয়ারম্যান পদে খুরশীদ আলম বহাল থাকলে ব্যাংকের আমানত ঝুঁকির মুখে পড়তে পারে। তারা দ্রুত খুরশীদ আলমের নিয়োগ বাতিল করে গ্রাহকদের স্বার্থ ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন আব্দুস সালাম, মুবিনুল হক ও জামান খানসহ অন্যান্য গ্রাহক প্রতিনিধিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top