তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ভোলায় উত্তেজনা, ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

বরিশাল জার্নাল ডেস্ক

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজার আয়োজন ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। জানাজা ওই মাঠে না দিতে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন,  ২০২২ সালে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে পুলিশ গুলি চালিয়ে হত্যা করে।

সে সময় তোফায়েল আহমেদ নুরে আলমের জানাজা এই সরকারি স্কুল মাঠে হতে দেয়নি। এ ছাড়া তোফায়েল আহমেদ জীবদ্দশায় শহীদ জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। তাই তোফায়েল আহমেদের জানাজা তারা এই মাঠে দেখতে চান না।

 

কালের কণ্ঠ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top