শাকিব আর আমি ছাড়া কেউ ফিল্মের টাকায় চলছে না: মিশা সওদাগর

বরিশাল জার্নাল ডেস্ক

নায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে খলনায়ক হিসেবে জনপ্রিয় হন। সাধারণত খল অভিনেতাদের বাঁকা চোখে দেখা হলেও তার ক্ষেত্রে তেমনটা হয়নি। বর্তমানে তিনি ঢালিউডের প্রথম সারির খল অভিনেতা। বলা হচ্ছে মিশা সওদাগরের কথা।

তিন দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় দর্শক মাতাচ্ছেন এই অভিনেতা। এখন পর্যন্ত নয়শো পঞ্চাশটিও বেশি সিনেমায় অভিনয় করে রেকর্ড গড়েছেন তিনি। এশিয়া পোস্টের ঈদুল আজহার বিনোদন আয়োজন ‘এপি স্টার’-এ অতিথি হয়ে এসেছিলেন এই জনপ্রিয় অভিনেতা। জানান নানা আজানা কথা।

অভিনয়ের জন্য অনেক গালাগালি শুনেছেন মিশা সওদাগর। তিনি বলেন, শত শত লোক আমাকে দেখে বলে, আপনাকে যে কত গাল দিয়েছি। অনেকের দাদী মা বলেছে এটা মরে না কেনো? আসলে আমি তিন প্রজন্ম পার করছি তাই অনেকেই আমাকে আমার অভিনয়ের জন্য অনেক বকা দিয়েছে।

শাকিব আর মিশা ছাড়া কেউ ফিল্মের টাকায় চলছে না উল্লেখ এই অভিনেতা বলেন, বাংলাদেশে শাকিব ছাড়া অন্য কোন নায়ক আছে যে ফিল্মের টাকায় চলছে? আর মিশা সওদাগর একমাত্র ভিলেন যে কিনা ফুল ফিল্মের টাকায় চলছে। ২০ কোটির দেশে চলচ্চিত্রে একমাত্র দুইজন ব্যক্তি আছে যারা ফুল ফিল্মের টাকায় চলছি। এখানে কোন নায়িকাও যে পুরো ফিল্মের টাকায় চলছে। হ্যাঁ তাদের অন্য ব্যবসা আছে, অথবা অপেনিং করে তারা ভালোভাবে চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top