স্বপ্নভঙ্গ কনকচাঁপা, বেবী নাজনীন ও রিজিয়া পারভীনদের

বরিশাল জার্নাল ডেস্ক

আরেকদফা স্বপ্নভঙ্গ শোবিজের একঝাঁক নারী তারকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পেলেও থেমে ছিলেন না অনেকেই। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো বেশ কয়েকজন নারী তারকারা মনোনয়ন তুলেছিলেন সংরক্ষিত নারী আসনের।কিন্ত তাদের সেই প্রত্যাশা পরিণত হলো হতাশায়।

সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি।

এই তালিকায় নাম নেই কনকাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীনদের। এই তালিকায় আরও ছিলেন গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার এবং হাল সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শীর্ষনিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top