হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু

ডেস্ক রিপোর্ট

ঢাকাই শোবিজের গুণী অভিনেতা, ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর।

 

এক ফেসবুক পোস্টে তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে বাবু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল।

 

এই নির্মাতার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি জানানো হয়, গত ১৬ তারিখ হৃদরোগে আক্রান্ত হলে বাবুকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এনজিওগ্রামের মাধ্যমে তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে।

 

পোস্টে আরও উল্লেখ করা হয়, গত ১৯ তারিখ তার সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র, নাটক তিনি দর্শকদের উপহার দিয়েছেন ফজলুর রহমান বাবু।

 

অভিনেতার পাশাপাশি গায়ক হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। বিশেষ করে ‘মনপুরা’ সিনেমায় তার গাওয়া গানগুলো তাকে সংগীত জগতেও বিশেষ পরিচিতি এনে দেয়। এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top