উজিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিএনপি প্রার্থীর বৈঠক

ডেস্ক রিপোর্ট

উজিরপুর উপজেলা চত্বরে ২০ জানুয়ারি মঙ্গলবার নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ জন মেম্বার ও ৯ জন চেয়ারম্যানের সঙ্গে বিএনপি প্রার্থী শরফুদ্দিন আহমেদ সান্টুর বৈঠকের খবরে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের নিয়েই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে জয় নিশ্চিত করতে আওয়ামী লীগের সাবেক নেতাদের নিয়ে বিএনপির দল ভারী করার চেষ্টা চলছে, যা ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী দেশের রাজনীতির জন্য দুঃখজনক ও প্রশ্নবিদ্ধ। এ ঘটনায় বিভিন্ন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top