চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের পৌর ৫নং ওয়ার্ড সভাপতি ও চরফ্যাশন উপজেলা সহ-সভাপতি মাওলানা আজহারুল ইসলাম জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) জামায়াতে ইসলামীর দলীয় ফরম পূরণ করে তিনি দলটিতে যোগদান করেন। চরফ্যাশন পৌর জামায়াতের কর্ম পরিষদ সদস্য জয়নাল আবেদীন ভূইয়া বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাওলানা আজহারুল ইসলাম দীর্ঘ সময় চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের রাজনীতিতে চরফ্যাশনে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। জামায়াতের নীতি ও আদর্শে উজ্জীবীত হয়ে ইসলামী আন্দোলন রেখে জামায়াতে ইসলামী যোগ দিয়েছেন।

এ বিষয়ে ইসলামী আন্দোলন ভোলা জেলা জেলা দক্ষিণের সেক্রেটারী মাওলানা আব্বাস উদ্দিন সাংবাদিকক বলেন, উনি আমাদের আগের সেশনের কমিটিতে ছিলেন, বর্তমান কমিটিতে নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top