মামলা করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

বরিশাল জার্নাল ডেস্ক

‎ডিবির সাইবার ইউনিটে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। ‎সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় সাইবার সাপোর্ট সেন্টারে তিনি মামলা করেন।
‎‎এর আগে রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে মামলার ঘোষণা দেন তিনি।
‎‎জানা যায়, ভুঁইফোড় পেজ থেকে মিথ্যা, প্রতারণামূলক এবং বানোয়াট তথ্য ছড়িয়ে অনলাইনে অপপ্রচার চালানো হয়। অতীতের ধারাবাহিকতায় মিথ্যা তথ্য ছড়িয়ে তার নামে কিছু ভুঁইফোড় প্রোপাগান্ডা পেজ থেকে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে। যেসব পেজ থেকে এসব ফটোকার্ড প্রচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি জানান, মামলা করার জন্য আমি এখন ডিবি কার্যালয়ে আছি। ডিবির সাইবার ইউনিট মামলার কাজ শুরু করেছে। মামলা নথি জমা দেওয়ার পর এখানে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।

সূত্র : ঢাকা মেইল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top