এমপি পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

বরিশাল জার্নাল ডেস্ক

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ছিলেন।

আজ মঙ্গলবার সংসদ সচিবালয়ের একটি সূত্র আগামীর সময়কে জানান, গত ১৪ তারিখ স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ওসমান ফারুক।

পদত্যাগপত্রে ‘শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণ’ উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top