বোরহানউদ্দিনে জামায়াতের ওলামা প্রতিনিধি সভা

 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের কার্যালয়ে ইউনিয়ন ভিত্তিক ওলামা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী ফজলুল করীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এইচ এম ওয়ালিল্লাহ ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শফিউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মুফতি নুরুন্নবী।

বক্তারা বলেন, দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে ও ইসলামী আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল করতে ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সভায় অংশগ্রহণকারীরা দ্বীন প্রতিষ্ঠা ও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top