বরিশাল জার্নাল ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও প্রকাশনা উৎসব আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আগৈলঝাড়া উপজেলা শাখা । আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি (সোম ও মঙ্গলবার) আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব। এই আয়োজনের শেষ দিন মঙ্গলবার থাকবে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
এ সম্পর্কে ইসলামী ছাত্রশিবিরের আগৈলঝাড়া থানার সভাপতির মোঃ কাইফুর রহমান জানান, ফ্যসিবাদি শক্তির কারণে দীর্ঘদিন যাবত আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করেও আগৈলঝাড়াতে এই রকম কোন অনুষ্ঠানের আয়োজন করতে পারিনি। এবার সেই সুযোগ এসেছে।
তিনি বলেনা, সারা দেশেই ক্যাম্পাসগুলো প্রকাশনা উৎসব করছে ছাত্রশিবির। তারাই ধারাবাহিকতায় আগৈলঝাড়া উপজেলা শাখার এই আয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানের ও ক্যম্পাসের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে সামাজিক, নৈতিকতা সমৃদ্ধ দেশপ্রেমিক নাগরিক তৈরির মধ্যমে আমরা নতুন বাংলাদেশকে আরে সুন্দরভাবে সাজাতে চাই।




