চরফ্যাশনে ছাত্র অধিকার পরিষদের কমিটি 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : চরফ্যাশনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারী)  ছাত্র অধিকার পরিষদের ভোলা জেলা সভাপতি মো. শহিদুল ইসলাম বাবর ও সাধারণ সম্পাদক মো.আরমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য এ কমিটির ঘোষণা করা হয়।

মো.এনামুল হক আনভীকে সভাপতি,  সম্রাট আল মামুনকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সোয়েব ইসলাম, সহ-সভাপতি মো.মিলন, মিজানুর রহমান, রবিনুল ইসলাম নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.নাঈম ইসলাম, মো.রায়হান, জাহিদুল ইসলাম তামিম, সাংগঠনিক সম্পাদক মো.নোমান তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মো.মারুফ বিল্লাহ, শাকিল হোসেন রুবেল, রজব আলী, মো.এমরান, দপ্তর সম্পাদক মো. সোহাগ, সহ দপ্তর সম্পাদক মো. রিমন মহাজন, অর্থ সম্পাদক মো. স্বপন, প্রচার সম্পাদক মো.ইসমাইল, উপ-প্রচার সম্পাদক মো.ফাহিম, ধর্ম বিষয়ক সম্পাদক মো.শহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মো.তানভীর হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক রিপা বেগম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মিরাজ, সমাজসেবা বিষয়ক সম্পাদক হাছনাইন রনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফুহাদুল ইসলাম রাজিব, যোগাযোগ সম্পাদক আহাদুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মাকছুদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক শুভংকর রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রাশেদ, কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো.ছালাউদ্দিন, রাজনৈতিক বিষয়ক সম্পাদক শরিফ হোসে।

কার্যকরী সদস্য শাহিন ফরাজি, শামীম হোসাইন, সোহাগ রানা, মাকছুদ ও শাহিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top