বরিশালে জামায়াতের কর্মী সম্মেলন ২১ জানুয়ারি

প্রধান অতিথি আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান

বরিশাল জার্নাল ডেস্ক :  বরিশাল মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে যৌথ কর্মী সম্মেলন আগামী ২১ জানুয়ারি দুপুর ২টায় নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সম্মেলন উপলক্ষে জেলা জামায়াতের প্রস্তুতি সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে।

জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, অধ্যাপক সাইদ আহমদ খান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু মুনিম, হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক মোশাররফ হোসাইন, অ্যাডভোকেট আজম খান, হাফেজ মাওলানা কাওসার হোসাইন, নুরুল হক সোহরাব, অধ্যাপক মাসুদুর রহমান, আগৈলঝাড়া উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আলাউদ্দিন, সেক্রেটারি মাওলানা গিয়াসউদ্দিন, গৌরনদী উপজেলা আমীর মাওলানা আল আমিন হোসাইন, সেক্রেটারি বায়জিদ শরীফ, উজিরপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি মো. খোকন সরদার. বানারীপাড়া উপজেলা আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসেন মোজাম্মেল, বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝী, মুলাদি উপজেলা আমীর মাওলানা আবু সালেহ, সেক্রেটারি ডা. মোর্শেদ, হিজলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা নূরুল আমিন, সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, মেহেন্দিগন্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, বাকেরগন্জ উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফিরোজ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য বৃন্দ ইউনিয়ন আমীর ও সেক্রেটারিগণ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top