আ. জব্বার খানের ইন্তেকাল

 

মোহাম্মদ এমদাদ হোসাইন, মুলাদী থেকে

মুলাদী মহিলা কলেজ ও আব্দুল জব্বার খান জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল জব্বার খান বুধবার, ১৮ডিসেম্বর দুপুরে নিজ বাসায় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।  মুলাদী ষ্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠত হয়।

আঃ জব্বার খান চরকালেখান আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কবির হোসেন খান এবং ঢাকা মডার্ন সিটির পরিচালক ইব্রাহিম খানের পিতা। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে এবং সাত ছেলে রেখে যান।

তার নামজের জানাজা মুলাদী ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। জানাজাপুর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, মুলাদী উপজেলা সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খান, মরহুমের সেঝো ছেলে ইব্রাহিম খান ও বড় ছেলে কবির হোসেন খান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top