হিজলা বিজয় মেলায় শিবিরের ব্যতিক্রমী স্টল

 

মোহাম্মদ এমদাদ হোসাইন, হিজলা থেকে

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হিজলা প্রশাসনের উদ্যোগে হেলিপ্যাড মাঠে বিজয় মেলায় ইসলামী ছাত্রশিবির ব্যতিক্রমধমী একটি স্টল পরিচালনা করছে। যেখানে ইসলামী বই ও শিক্ষা সামগ্রী বিক্রি করা হচ্ছে।

হিজলা প্রশাসনের উদ্যোগে হেলিপ্যাড মাঠে ৫দিন ব্যাপী বিজয় মেলার আয়োজন করে। মেলা ঘুরে দেখা যায় বিভিন্ন ধরনের ব্যবসায়ী কাপড় চোপর থেকে শুরু করে প্রসাধনীসহ বিভিন্ন খাবার জিনিসের স্টল রয়েছে; কিন্তু মেলাতে ঢুকতেই প্রথমে চোখে পড়বে একটি সুন্দর সাজানো গোছানো ইসলামিক বই ও শিক্ষা সামগ্রীর স্টল পরিচালনা করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হিজলা উপজেলা শাখা। ইসলামিক বইয়ের পাশাপাশি রয়েছে কোরআনের তাফছির ও হাদিস গ্রন্থ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top