হিজলায় ইলিশ রক্ষা অভিযান

মোহাম্মাদ এমদাদ হোসাইন, হিজলা থেকে

মা ইলিশ রক্ষা অভিযানের দশম দিনে মঙ্গলবার হিজলা উপজেলার মৎস বিভাগের ফিল্ড এসিষ্টেন্ট অফিসার মো: জামাল মুন্সির নেতৃত্বে হরিনাথপুর, আবুপুর ও নয়াবাংগলী নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলেরা নৌকা ও জাল ফেলে পালিয়ে যায়। ত্রিশ হাজার মিটারের অধিক কারেন্ট জাল জব্দ করা হয়। পরে স্থানীয় লোকদের সামনে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

অভিযানের বিষয়ে, মো: জামাল মুন্সি, সর্বশক্তি প্রয়োগ করে আমরা এ অভিযান সফল করতে সংকল্পবদ্ধ।

উল্লেখ্য গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযান ঘোষণা করেছে মৎস অধিদপ্তর। এই সময়টি ইলিশ প্রজননের মৌসুম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top