নিজস্ব প্রতিবেদক
বরিশালের গৌরনদী উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিআরডিবি চেয়ারম্যান পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটটানা ভোটগ্রহণ চলে।
নির্বাচনে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সোহানুর রহমান সোহাগ ছাতা প্রতীক নিয়ে ৩৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম জহির চেয়ার প্রতীক নিয়ে ৩০ ভোট পান। আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেন ২০ ভোটে সন্তুষ্ট থাকতে বাধ্য হন।
মোট ৮৮ জন ভোটারের মধ্যে ৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয় এবং বাকি দুইজন ভোট দিতে উপস্থিত হননি।
নির্বাচন কমিশনার ও জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক আমিনুল ইসলাম খোকন নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠুতা ও ফলাফলের সত্যতা নিশ্চিত করেন।




